ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বিশ্বকাপ খেলতে পারা নিয়ে আর্জেন্টাইন ডিফেন্ডার অনিশ্চয়তায়

অনলাইন ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সান্ডারল্যান্ডের বিপক্ষের ম্যাচে হাঁটুর চোটে পড়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো। এক সূত্রের বরাতে ইএসপিএন আর্জেন্টিনা জানিয়েছে, টটেনহাম হটস্পারের এই ডিফেন্ডার হয়ত মৌসুমের বাকি সময় আর মাঠে নামতে পারবেন না। ম্যাচের দ্বিতীয়ার্ধে সান্ডারল্যান্ডের ফরোয়ার্ড ব্রায়ান ব্রবির ধাক্কা খেয়ে ভারসাম্য হারান স্পার্স অধিনায়ক রোমেরো। এরপর গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে তার হাঁটুতে আঘাত লাগে এবং ব্যথায় তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তার চোটের অবস্থা শুরু থেকেই গুরুতর আশঙ্কা করা হচ্ছিল। প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে, তার হাঁটুর লিগামেন্টে আঘাত লেগেছে, তবে চোটের পূর্ণ মাত্রা জানতে আরও পরীক্ষা করা হবে। সূত্র অনুযায়ী, রোমেরোকে অন্তত পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। শিগগিরই এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে। ফলে তার এই মৌসুমে আর খেলার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। তবে আসন্ন বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ফেরার আশা করছে আর্জেন্টিনা দল।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ খেলতে পারা নিয়ে আর্জেন্টাইন ডিফেন্ডার অনিশ্চয়তায়

আপডেট সময় : ০৮:২৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬