ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ঐতিহাসিক ৭ই নভেম্বর :: ফরিদপুরে জেলা পুলিশের আলোচনা সভা ও জমজমাট প্রীতি ম্যাচ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে জেলা পুলিশ।
আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
আলোচনা সভায় পুলিশ সুপার দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভা শেষে ফরিদপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও ফরিদপুর পৌরসভার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সার্বিক উৎসাহ দেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এর পাশাপাশি দিবসটি উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের উদ্যোগে ‘লাল দল’ ও ‘সবুজ দল’-এর মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার। শুধু অতিথি হিসেবেই নয়, তিনি নিজেও সরাসরি খেলায় অংশ নিয়ে পুলিশ সদস্যদের মাঝে বাড়তি উদ্দীপনা তৈরি করেন।
খেলা শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি পেশাগত কঠোর দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শারীরিক সুস্থতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরে তিনি পুলিশ সদস্যদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ঐতিহাসিক ৭ই নভেম্বর :: ফরিদপুরে জেলা পুলিশের আলোচনা সভা ও জমজমাট প্রীতি ম্যাচ

আপডেট সময় : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬