ট্রেন্ডিং :
ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে শহরের ‘মজিলে’ (বা মঞ্জিলে) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ তাঁর চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফরিদপুরকে একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য আমি দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “বিগত সংসদ নির্বাচনে আপনারা আমাকে যেভাবে বিপুল ভোটে জয়ী করে নির্বাচিত করেছেন, আমি আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই এবং সাধ্যমতো ফরিদপুরবাসীর কল্যাণে উন্নয়নমূলক কাজ করে যেতে চাই।”
মতবিনিময় সভায় ফরিদপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।



















