ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সুস্থ হতে এসে আরও অসুস্থ হওয়ার ভয়!

ফরিদপুর মেডিকেলে ময়লার ছড়াছড়ি ও ডেঙ্গু আতঙ্ক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৫৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে যত্রতত্র ময়লা-আবর্জনা, পলিথিন, প্লাস্টিকের বোতল ও ব্যবহৃত বর্জ্য পড়ে থাকায় অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নালা-নর্দমার আশপাশে ময়লা জমে থাকা এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকার কারণে এডিস মশার প্রজননস্থল তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।হাসপাতালের ভেতরে ও আশপাশে অপরিচ্ছন্ন পরিবেশ এবং জমে থাকা পানির কারণে ডেঙ্গু মশার বিস্তার ঘটতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা।
তাদের অভিযোগ, চিকিৎসাসেবা নিতে এসে হাসপাতালেই যদি মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে ডেঙ্গুর মৌসুমে হাসপাতাল এলাকায় এমন পরিবেশ রোগী ও স্বজনদের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

রোগী ও স্বজনরা জরুরি ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে পুরো হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

সুস্থ হতে এসে আরও অসুস্থ হওয়ার ভয়!

ফরিদপুর মেডিকেলে ময়লার ছড়াছড়ি ও ডেঙ্গু আতঙ্ক

আপডেট সময় : ০৯:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬