ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে এসিল্যান্ডের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জমিতে অবৈধভাবে ৭ দোকান নির্মাণ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৫৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর সদর উপজেলার কৃষি কলেজ বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ৭টি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ৬ ব্যক্তির বিরুদ্ধে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পরও তা অমান্য করে আজ বুধবার (১৮ নভেম্বর) নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন দখলদাররা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি কলেজ বাজারের গুরুত্বপূর্ণ সরকারি জায়গা দখল করে বেশ কিছুদিন ধরেই প্রভাবশালী ওই ৬ ব্যক্তি ৭টি দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে গতকাল মঙ্গলবার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে গড়ে তোলা এসব স্থাপনার নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার কঠোর নির্দেশ দেন।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সেই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ বুধবার সকাল থেকেই পুনরায় পুরোদমে দোকানঘরগুলোর নির্মাণকাজ শুরু করেন দখলদাররা। দিনদুপুরে সরকারি জমি দখল করে এভাবে স্থাপনা নির্মাণ চলায় বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত সময়ের মধ্যে কঠোর আইনি পদক্ষেপ নিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে বাজারের বাকি সরকারি জায়গাগুলোও বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে এসিল্যান্ডের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জমিতে অবৈধভাবে ৭ দোকান নির্মাণ

আপডেট সময় : ০৬:০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬