ট্রেন্ডিং :
ফরিদপুরে জেলা চ্যাম্পিয়ন সদর উপজেলা বালিকা দলের খেলোয়াড়দের ট্র্যাকস্যুট প্রদান
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৫৪ , ০৪ বার পড়া হয়েছে
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ১ -২০২৬ প্রতিযোগিতায় ফুটবল ইভেন্ট জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফরিদপুর সদর উপজেলা বালিকা দল।
দলের খেলোয়াড়দের উৎসাহিত করতে উপহার হিসেবে ট্র্যাকস্যুট প্রদান করেছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়া।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে এসব ট্র্যাকস্যুট তুলে দেওয়া হয়। এ সময় তাদের ক্রীড়াক্ষেত্রে সাফল্য ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগে খেলোয়াড়দের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।



















