ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় নিহত শ্রমিক মো. পলাশের পরিবারের পাশে দাঁড়িয়েছে ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সংগঠনটির নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে শোকসন্তপ্ত পরিবারটিকে ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
নিহত মো. পলাশ ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের ধুলদী গ্রামের বাসিন্দা এবং ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের একজন সক্রিয় সদস্য ছিলেন। সম্প্রতি শহরের একটি নির্মাণাধীন ভবনের সাইটে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পলাশের স্বজনরা চরম আর্থিক সংকটে পড়েন। পরিবারটির এই অসহায়ত্বের কথা বিবেচনা করে ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা মিলে এই ২ লাখ টাকার তহবিল গঠন করেন এবং আনুষ্ঠানিকভাবে পরিবারের হাতে তুলে দেন।
শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সংগঠনের যেকোনো সদস্যের বিপদে-আপদে পাশে থাকা তাদের নৈতিক দায়িত্ব। পলাশের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ শ্রমিকরা ইউনিয়নের এই মানবিক উদ্যোগকে শ্রমিকদের পারস্পরিক সহমর্মিতা ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

আপডেট সময় : ০৫:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬