ট্রেন্ডিং :
এমপি নায়াব ইউসুফের উপহার :: এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে ফরিদপুরের ট্রাফিক ব্যবস্থা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৪৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৯৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের সার্বিক নিরাপত্তা জোরদার, যানজট নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ লক্ষ্যে তিনি এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাপনায় সহায়ক একটি ডিভাইস ফরিদপুর জেলা পুলিশকে উপহার দেন।
সংসদ সদস্যের কাছ থেকে ডিভাইসটি গ্রহণ করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।

এ সময় তাঁদের মধ্যে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, যানজট নিরসন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এআই প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে শহরের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হবে। নিরাপদ ও সুশৃঙ্খল নগর গড়ে তুলতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



















