ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
রাজধানীর অন্যতম তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’-কে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর তার পাসপোর্ট ব্লক থাকায় এবং বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে সোমবার ভোরে অধিকতর জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে গত প্রায় এক মাস ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল এবং দেশত্যাগ ঠেকাতে আগেই তার পাসপোর্ট ব্লক করে রাখা হয়েছিল।
ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানান, আটককৃত আসলামকে বর্তমানে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬