উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার
- আপডেট সময় : ১০:৪২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১৯ , ০৪ বার পড়া হয়েছে
হৃদ্রোগে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন ফরিদপুরের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক বিজয় পোদ্দার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের সিএমএইচ হাসপাতালে যাচ্ছেন তিনি। চলতি সপ্তাহেই তাঁর ভারতে যাওয়ার কথা রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছেন বিজয় পোদ্দার। অসুস্থতা দেখা দেওয়ার পর থেকে তিনি বিভিন্ন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন। তবে শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাঁকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ভারতের চেন্নাইয়ের সিএমএইচ হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
বিজয় পোদ্দার ফরিদপুরের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে কবিতা, সাহিত্যচর্চা ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, উন্নত চিকিৎসার জন্য তাঁর বিদেশযাত্রার খবরে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এমন প্রত্যাশা করছেন তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনেরা।
বিজয় পোদ্দারও তাঁর সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।



















