ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ২৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরের ভাঙ্গায় সহিংসতায় নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ রাজু মোল্লার স্মৃতি সংরক্ষণ ও তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে একটি সড়কের নামকরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
শনিবার (২১ নভেম্বর) ভাঙ্গায় নিহত রাজুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানাতে গিয়ে তিনি সড়কটির নাম ‘শহীদ রাজু মোল্লা সড়ক’ করার এই ঘোষণা দেন।
এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, রাজু মোল্লার এই আত্মত্যাগ দল ও এলাকাবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে অম্লান করে রাখতেই এলাকার একটি সড়ক তাঁর নামে নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এমপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে

আপডেট সময় : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬