ট্রেন্ডিং :
ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় সহিংসতায় নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজুর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সাক্ষাৎকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।
নেতৃবৃন্দ নিহত রাজুর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বর্তমান অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাজুর পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ যেকোনো প্রয়োজনে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।





















