ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজে কারাতে প্রশিক্ষণ শুরু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
শিক্ষার্থীদের আত্মরক্ষা ও শারীরিক ফিটনেসের পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্যে ফরিদপুরে শুরু হয়েছে বিশেষ মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণ কার্যক্রম। আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ডের মতো দেশগুলোতে মার্শাল আর্ট অত্যন্ত জনপ্রিয়। আমাদের দেশে আশির ও নব্বইয়ের দশক থেকে এর যাত্রা শুরু হলেও তা আশানুরূপ প্রসার লাভ করতে পারেনি। মূলত এই খেলা ও শিল্পটিকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই নতুন ইভেন্টে একে অন্তর্ভুক্ত করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, মার্শাল আর্ট কেবল একটি সাধারণ খেলা বা শিল্পই নয়, এটি অত্যন্ত কার্যকরী একটি আত্মরক্ষার মাধ্যম। কোনো ধরনের অস্ত্র ছাড়াই আকস্মিক বিপদ কিংবা দুষ্কৃতিকারীদের মোকাবিলায় খালি হাতে নিজেকে সুরক্ষিত রাখতে এই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
জেলা প্রশাসক গণমাধ্যমকে আরও জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মার্শাল আর্ট প্রশিক্ষণের উপর শিক্ষার্থীদের জোর দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের ১০টি স্কুলে ইতিমধ্যে এই প্রশিক্ষণ চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে জেলার সকল উপজেলাতেও এই কার্যক্রম শুরু করা হবে।
শিক্ষার্থীদের সার্বিক বিকাশের কথা উল্লেখ করে মো. মাজহারুল ইসলাম বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ফিটনেস এবং মানসিক দৃঢ়তা অত্যন্ত জরুরি। মার্শাল আর্ট প্রশিক্ষণ কেবল আত্মরক্ষা শেখায় না, এটি শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, একাগ্রতা এবং নৈতিক মনন গঠনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি এই নতুন ও সময়োপযোগী উদ্যোগের ফলে দেশের শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী ও সাহসী হিসেবে গড়ে উঠবে, যা তাদের আগামী দিনের পথচলাকে আরও সুগম করবে।
উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ ক্যাম্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মদ আলী, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইনসানা তানজিন ইকো, ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের কোঅর্ডিনেটর পার্থ সাহা, প্রভাতী শাখার শিফট ইনচার্জ জাকিয়া নাসরিন, দিবা শাখার শিফট ইনচার্জ আকাশ সাহা এবং স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজে কারাতে প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৮:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬