ট্রেন্ডিং :
ফরিদপুরে শুরু হলো পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৫৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীসকপের উদ্যোগে বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সমিতির সদর দপ্তর প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীসকপের সভাপতি ও সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন।
এ সময় তাঁর সহধর্মিণী, সমিতির ডিজিএম, এজিএমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হবে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানে আরও সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।




















