ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

চলছে তীব্র লড়াই, দ্বিতীয় বিমানচালককে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৮১ , ০৪ বার পড়া হয়েছে

রানের আকাশসীমায় বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় বিমানচালককে খুঁজে পেয়েছে মার্কিন সামরিক বাহিনী। ছবি, সংগৃহীত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

আজ রোববার (৫ এপ্রিল) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন মার্কিন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এক ‘ভয়াবহ সম্মুখ যুদ্ধের’ পর ওই বিমানচালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার করা হলেও তিনি এখনও সম্পূর্ণ নিরাপদ নন। সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, উদ্ধার অভিযানটি এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিখোঁজ বিমানচালককে ফিরে পেলেও উদ্ধারকারী দলটিকে এখন ইরানের সীমানা পার হয়ে নিরাপদ স্থানে পৌঁছাতে হবে। বর্তমানে মার্কিন বিশেষ বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের ‘এক্সফিল্ট্রেশন’ বা নিরাপদ প্রত্যাবর্তনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। পুরো এলাকা জুড়ে এখনও তীব্র উত্তেজনা ও লড়াই চলছে বলে জানা গেছে। সামরিক সূত্র অনুযায়ী, এফ-১৫ই যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর দুই ক্রু সদস্য প্যারাস্যুটে অবতরণ করেন। এরমধ্যে একজনক উদ্ধার হলেও অন্যজনকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত তৎপরতা শুরু হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় একাধিক হেলিকপ্টার ও রিফুয়েলিং বিমান। অভিযানের সময় ইরানি বাহিনীর গুলিতে দুটি হেলিকপ্টারই আঘাতপ্রাপ্ত হয়। এর মধ্যে একটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও শেষ পর্যন্ত উভয় হেলিকপ্টারই নিরাপদে ইরাকে ফিরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর দ্য টেলিগ্রাফের। এদিকে নিখোঁজ পাইলটের খোঁজে ইরানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে স্থানীয় মিলিশিয়াদের উদ্দেশে ঘোষণা করা হয়, তাকে জীবিত আটক করতে পারলে পুরস্কার দেওয়া হবে। এর আগে এ-১০ থান্ডারবোল্ট-২ যুদ্ধবিমানটি হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ পাইলটের বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, আমরা আশা করছি পরিস্থিতি খারাপের দিকে যাবে না। এদিকে, ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়েও বিমান হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে যুদ্ধবিরতির লক্ষ্যে চলা কূটনৈতিক প্রচেষ্টা ভেঙে পড়েছে বলে জানা গেছে। মধ্যস্থতাকারীদের উদ্যোগে চলা আলোচনা অচলাবস্থায় পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

চলছে তীব্র লড়াই, দ্বিতীয় বিমানচালককে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৪:৫৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬