ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণ ব্যর্থ, ইরান এখন বিশ্ব পরাশক্তি’

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী করেছে বলে দাবি করেছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান। তার মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। বরং এই যুদ্ধ তেহরানের অবস্থান আরও শক্ত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে নাবাভিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের সভ্যতা ধ্বংস করা, দেশটিকে বিভক্ত করা, ইসলামি প্রজাতন্ত্রের সরকার উৎখাত করা এবং ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করে দেওয়া। তবে তার দাবি, ইরানের প্রতিরোধ ও সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করতে হয়েছে। একই সঙ্গে এসব কর্মকাণ্ড বিশ্ববাজারে পণ্যের দাম বাড়াতে ভূমিকা রেখেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান দুর্বল করেছে। নাবাভিয়ান হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণকেও কৌশলগত সুবিধা হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এই যুদ্ধ ইরানকে একটি ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে। যুদ্ধের ফলাফল নিয়ে বর্ণনা বদলে দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয় বলেও সতর্ক করেন তিনি। তার ভাষায়, যারা ভীত এবং পশ্চিমাপন্থী, তাদের ইরান যুদ্ধের জয়-পরাজয়ের চিত্র উল্টে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর নাবাভিয়ান এসব মন্তব্য করেন।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণ ব্যর্থ, ইরান এখন বিশ্ব পরাশক্তি’

আপডেট সময় : ০৪:৪০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬