ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে পবিত্র দামোদর মাস বা নিয়ম সেবা মাস উপলক্ষে বর্ণাঢ্য ও ভাবগাম্ভীর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সনাতন হিন্দুধর্মের বৈষ্ণবীয় পরম্পরা অনুযায়ী, পবিত্র কার্তিক মাসকে ‘দামোদর মাস’ বা ‘নিয়ম সেবা মাস’ হিসেবে পালন করা হয়। মাসব্যাপী এই সময়ে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা সংযম, নাম-সংকীর্তন, প্রার্থনা, প্রদীপ প্রজ্বালন এবং নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের বিশেষ আরাধনা করে থাকেন।
আয়োজনের সমাপনী পর্বে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা, মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন ও প্রার্থনা করা হয়। শাস্ত্রীয় ও ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে মাসব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে শ্রীধাম শ্রী অঙ্গনের সাধু-সন্ত ও কর্মকর্তাবৃন্দসহ ফরিদপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ভক্ত ও পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬