ট্রেন্ডিং :
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ঢাকা-ক্লান্ত সংলাপে বাংলাদেশ ও মালয়েশিয়া
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৪০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
২০২৭ সালের মধ্যে একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থসম্মত চুক্তি সম্পন্ন করার প্রত্যয় নিয়ে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই ঐতিহাসিক সংলাপের উদ্বোধন করা হয়।
তিন দিনব্যাপী এই প্রথম দফার আলোচনা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী অধিবেশনে আলোচনার মূল রূপরেখা ও কার্যপরিধি নির্ধারণে দুই দেশের প্রতিনিধিরা একটি সমঝোতাপত্র বা ‘টার্মস অব রেফারেন্স’ (ToR) স্বাক্ষর করেছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই আলোচনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধান আলোচক (চিফ নেগোশিয়েটর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন। অন্যদিকে মালয়েশিয়ার ৩১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধান আলোচক ড. রশিদি সাইদ।
চলতি আলোচনার মূল প্রেক্ষাপট, গুরুত্ব এবং বর্তমান বাণিজ্য পরিস্থিতির মূল চিত্র হলো।
২০২৭ সালের মধ্যে চুক্তি চূড়ান্ত করে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সুরক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি করা।
পণ্য ও সেবা বাণিজ্য সহজীকরণ, রুলস অব অরিজিন (পণ্যের উৎপত্তিবিধি), শুল্ক বাধা দূর করা ও কাস্টমস প্রক্রিয়া আধুনিকায়ন।
দুই দেশের বর্তমান বাণিজ্যের পরিমাণ প্রায় ২৮৪ কোটি মার্কিন ডলার (প্রায় ৩ বিলিয়ন ডলার)।
বাণিজ্য ভারসাম্য মালয়েশিয়ার পক্ষে; বাংলাদেশ আমদানি করে প্রায় ২.২৯ বিলিয়ন ডলার; বিপরীতে রপ্তানি মাত্র ২৮ কোটি ২০ লাখ ডলার।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পর শুল্কমুক্ত বাজার সুবিধা ধরে রাখতে এই এফটিএ অত্যন্ত কৌশলগত ভূমিকা রাখবে।

উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের চিফ নেগোশিয়েটর খাদিজা নাজনীন বলেন, “এফটিএ কার্যকর হলে উভয় দেশের বাজারে প্রবেশাধিকার সহজ হবে, বাণিজ্য বাধা কমবে এবং বিনিয়োগের নতুন নতুন সুযোগ তৈরি হবে।” মালয়েশিয়ার প্রধান আলোচক ড. রশিদি সাইদ জানান, প্রস্তাবিত এই মুক্ত বাণিজ্য চুক্তি কেবল শুল্ক কমানোর উদ্যোগ নয়; বরং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার একটি কৌশলগত পদক্ষেপ।
এদিকে, এফটিএ আলোচনার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI)। সংগঠনটির সভাপতি মো. আনোয়ার শহীদ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা হারানোর চাপ সামলাতে এই চুক্তি দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের তৈরি পোশাক ও প্রচলিত পণ্যের বাইরে জনশক্তি রপ্তানিকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।




















