ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে মাদক মামলায় রায়হান তালুকদার তুহিনের ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৭৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রায়হান তালুকদার তুহিন নামে এক যুবককে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের একটি ওয়ারেন্ট অব কমিটমেন্ট (সোপর্দনামা) থেকে এই তথ্য জানা গেছে। দণ্ডিত রায়হান তালুকদার তুহিন ফরিদপুরের নগরকান্দা থানার আড়িয়া লস্করডিয়া গ্রামের মৃত আহমেদ তালুকদারের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর কোতোয়ালি থানার মোল্লাবাড়ী সড়ক সংলগ্ন এ এফ এম কায়েম জঙ্গির বাড়ির পাশে বসবাস করতেন।
নথিপত্র অনুযায়ী, কোতোয়ালি থানার সামারী মামলা নং- ১২১/২০২৩ এবং জি.আর. নং- ৭৭৮/২০২৩ এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৮ এর অধীনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।
নথিতে আসামির পূর্ববর্তী কোনো সাজার রেকর্ড উল্লেখ করা হয়নি এবং অপরাধের ধারা অনুযায়ী তার এই সাজা আপিলযোগ্য বলে গণ্য হবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মাদক মামলায় রায়হান তালুকদার তুহিনের ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০৩:১৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬