ট্রেন্ডিং :
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে মধুখালীতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ
বুধবার ৯ সেপ্টেম্বর জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর বাসস্ট্যান্ড ও বকসিপুর উচ্চ বিদ্যালয়ে এ সংগীতানুষ্ঠান বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করা হয়। এ সময় স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন।




















