“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ
বুধবার ৯ সেপ্টেম্বর জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর বাসস্ট্যান্ড ও বকসিপুর উচ্চ বিদ্যালয়ে এ সংগীতানুষ্ঠান বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করা হয়। এ সময় স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন।