ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফরিদপুরে আগামীকাল উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ রথযাত্রা মহোৎসব-উপলক্ষে আগামীকাল শুক্রবার ২৩ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা। শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবী সেবা সংঘের উদ্যোগে শ্রীধাম শ্রীঅঙ্গনে এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৮টায় শ্রীধাম ব্রাহ্মণকান্দা থেকে ‌ উল্টো রথের শোভাযাত্রা বের হবে।
শোভাযাত্রাটি শহরের জনতা ব্যাংকের মোড়সহ বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শ্রীধাম শ্রীঅঙ্গনে এসে শেষ হবে।
এ ছাড়া বিকেল ৪টায় কীর্তনমেলা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে আরতী কীর্তন।
শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবী সেবা সংঘের নেতৃবৃন্দ জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‌ উল্টো রথের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
তারা সকল ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফরিদপুরে আগামীকাল উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে

আপডেট সময় : ০৫:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬