ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা : ৪ শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ (কল্যাণ ফান্ড) আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নতুন মোড় নিয়েছে। চার শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে গত ৭ জুলাই মঙ্গলবার বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। তাদের দাবি, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি না দেওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা হবে না। শ্রমিক নেতাদের দাবি, দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর সরকার অনুমোদিত শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ পুনরায় আদায়ের উদ্যোগ নেওয়া হয়। এ তহবিলের অর্থ পঙ্গু, দুস্থ, অসহায়, বেকার ও মৃত্যুবরণকারী শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়। কোনো শ্রমিক মারা গেলে তার পরিবারকে এ তহবিল থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর আগে তহবিলের অর্থ আদায়ে বাধার অভিযোগে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করলে অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়টি তদন্তের উদ্যোগ নেন। পরে তিনি বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সারা দেশে সরকার অনুমোদিত এ কল্যাণ তহবিলের অর্থ আদায় করা হয় বলে নিশ্চিত হন। এরপর স্থানীয়ভাবে অর্থ আদায়ের বিষয়ে সম্মতি দেওয়া হলে বাস চলাচল স্বাভাবিক হয় বলে শ্রমিক নেতারা জানান। তবে গত মঙ্গলবার ৭ জুলাই আবারও উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, মুন্সিবাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে কোতয়ালি থানা পুলিশ জুলফিকার, মতি, ফরহাদ ও দিলু নামে চার শ্রমিককে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে বাস চলাচল বন্ধ করে দেন। শ্রমিক নেতারা বলেন, গ্রেপ্তার চার শ্রমিককে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং বাস চলাচল স্বাভাবিক করা হবে না। তারা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় জেলার বিভিন্ন রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। দূরপাল্লাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীদের বিকল্প পরিবহন খুঁজতে দেখা যায়। এ বিষয়ে কোতয়ালি থানার পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা : ৪ শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ০৪:৫৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬