ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

শহীদ তিতাসের বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী :: মানব পাচারকারীদের প্রতিরোধের ঘোষণা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
কক্সবাজারের টেকনাফে মানবপাচারবিরোধী যৌথ বাহিনীর অভিযান চলাকালে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সদস্য সৈনিক মো. তিতাস শেখের গ্রামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নিয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
গতকাল শনিবার (০৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে শহীদ তিতাসের নিজ বাড়িতে পৌঁছান। সেখানে তিনি নিহতের বাবা, স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের জড়িয়ে ধরে গভীর সমবেদনা জানান এবং সান্ত্বনা দেন। এই কঠিন সময়ে সরকার ও প্রশাসন সবসময় এই বীর সেনানির পরিবারের পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্থানীয় কবরস্থানে যান এবং সেখানে শহীদ তিতাস শেখের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিতাস শেখ নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর এই সর্বোচ্চ আত্মত্যাগ পুরো জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শামা ওবায়েদ বলেন, “মানব পাচারকারীদের কারণে তিতাসের মতো আমাদের অনেক সাহসী সৈনিকরা যেমন শহীদ হচ্ছে, তেমনি সাধারণ মানুষও প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হচ্ছে। দেশে এবং দেশের বাইরে এই চক্র যেখানেই থাকুক না কেন, যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে।” তিনি এই জঘন্য অপরাধ নির্মূলে জড়িত চক্রগুলোকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন এবং এই লড়াইয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর মানবপাচারবিরোধী অভিযান চলাকালে পাচারকারী চক্রের অতর্কিত গুলিবর্ষণে গুরুতর আহত হন তিতাস শেখ। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাতবরণ করেন। ৬ নভেম্বর (শুক্রবার) তাঁর মরদেহ হেলিকপ্টারযোগে নগরকান্দায় এনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। এই সফল অভিযানে ৫৭ জন জিম্মিকে উদ্ধার এবং চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

শহীদ তিতাসের বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী :: মানব পাচারকারীদের প্রতিরোধের ঘোষণা

আপডেট সময় : ০৮:২৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬