ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

আবারও মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ২৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বলিউডের জনপ্রিয় তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি অস্ট্রিয়ায় বরফঢাকা পরিবেশে তারা উদযাপন করেছেন নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী। মোমবাতির আলো আর রোমান্টিক আবহে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন আলিয়া। তবে বিদেশে উদযাপন শেষে দেশে ফিরেই ভিন্ন এক কারণে আলোচনায় এই অভিনেত্রী। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে তাকে দেখা যায় পাপারাজ্জিদের ক্যামেরায়, যা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। সেদিন আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক। চুল ছিল কিছুটা এলোমেলো, তবে মুখে ছিল স্বাভাবিক হাসি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে—তিনি কি আবার মা হতে যাচ্ছেন?  এদিকে কাকতালীয়ভাবে, দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের দিনই আলিয়াকে হাসপাতালে দেখা যাওয়ায় অনেকেই দুই অভিনেত্রীর প্রসঙ্গ টেনে তুলছেন। কেউ কেউ আবার আলিয়া কিংবা তার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রণবীর কাপুর বা আলিয়া ভাট। বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বনসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। পাশাপাশি আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আলফা’। তাই হাসপাতাল সফরটি নিছক নিয়মিত চেকআপ, নাকি অন্য কোনো কারণ—তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

নিউজটি শেয়ার করুন

আবারও মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

আপডেট সময় : ০৫:৩০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬