ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

নাট্যমঞ্চে ২৯ বছর পূর্ণ করল ফরিদপুরের শহীদ সুফী নাট্যচক্র

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ সুফী নাট্যচক্রের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের শহীদ সুফী সমাজকল্যাণ সমিতি ভবনের তৃতীয় তলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘জাগো মানুষ, জাগাও বিবেক’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি ডা. মো. হাফিজুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন এম আহমেদ নিজাম, অঞ্চল সরকার, এসএম আমির হোসেন হামিদ, আমিরুজ্জামান বাবু, মুর্তজা কবির চৌধুরী, মোহাম্মদ বাচ্চু মিয়া, নন্দিতা ঘোষ ও মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, ১৯৯৭ সালে ‘নোলক’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শহীদ সুফী নাট্যচক্রের যাত্রা শুরু হয়। দীর্ঘ ২৯ বছরে সংগঠনটি দুই শতাধিক নাটক মঞ্চায়ন করেছে। ভবিষ্যতেও নাট্যচর্চা অব্যাহত রেখে দর্শকদের ভালো নাটক উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠান পরিবেশন করেন ‌ শিল্পী পরিবারের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

নাট্যমঞ্চে ২৯ বছর পূর্ণ করল ফরিদপুরের শহীদ সুফী নাট্যচক্র

আপডেট সময় : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬