সদরপুরে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কিশোরী জামিলার
- আপডেট সময় : ০৫:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রাম থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিলা চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে। তাঁর মা তাসলিমা বেগম মারা গেছেন।
জানা যায়, জামিলা ভ্যানে করে ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়িতে যাওয়ার পথে মোল্লা গ্রামের একটি শাখা সড়কে অসাবধানতা বশত তাঁর পরনের ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।




















