৮৫ দিনব্যাপী ‘শ্রীশ্রী বন্ধু পরিক্রমা উৎসব-১৪৩৩’ শুরু হচ্ছে
- আপডেট সময় : ০২:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
মহা মহাবতারী শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম শুভ আবির্ভাব স্মরণে বাংলাদেশজুড়ে ৮৫ দিনব্যাপী “শ্রীশ্রী বন্ধু পরিক্রমা উৎসব-১৪৩৩” অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে ধারাবাহিকভাবে এ ধর্মীয় উৎসব পালিত হবে। উৎসবের মাধ্যমে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের জীবন ও আদর্শ, ভক্তি ও সেবাধর্মী শিক্ষা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। অনুষ্ঠানসূচিতে রয়েছে নাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা সভা, ভক্তসমাগম, প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং আধ্যাত্মিক জীবন ও আদর্শভিত্তিক বিশেষ আলোচনা অনুষ্ঠান। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই দীর্ঘ ৮৫ দিনব্যাপী আয়োজন ভক্তসমাজে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করবে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেবে। আয়োজক মহল সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের যথাযথভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।




















