ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বরাদ্দ ৫ কোটি ২৫ লাখ টাকা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা)

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে মোট ৫ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার সুপারিশ, বিশেষ উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টার ফলে ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দের মধ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণে ৪ কোটি ৬৫ লাখ টাকা এবং চারটি প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজে ৬০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
একাডেমিক ভবন নির্মাণের জন্য মধুখালী উপজেলার গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ১ কোটি ৫৫ লাখ টাকা, কালপোহা উচ্চ বিদ্যালয়কে ১ কোটি ৫৫ লাখ টাকা এবং বোয়ালমারী উপজেলার খন্দোকার ফজলুল করিম উচ্চ বিদ্যালয়কে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া মেরামত ও সংস্কার কাজের জন্য মধুখালীর ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়, আশাপুর আলিম মাদরাসা, বোয়ালমারীর রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং সাতৈর জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ সিনিয়র মাদরাসাকে ১৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বরাদ্দকৃত অর্থ সঠিক, স্বচ্ছ ও যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট এলাকার মানুষ যেন এর সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন একাডেমিক ভবন নির্মাণ ও সংস্কারকাজ সম্পন্ন হলে ফরিদপুর-১ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বরাদ্দ ৫ কোটি ২৫ লাখ টাকা

আপডেট সময় : ০৪:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬