ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুর শহরের গোয়ালচামটে অভিযান

৪৫ বোতল নিষিদ্ধ স্কাফ কফ সিরাপসহ নারী আটক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে

৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ হালিমা খাতুন আটক

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ হালিমা খাতুন (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার ১১ আগস্ট সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের একটি দল কোতয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযান‌কালে লিজা বিউটি পার্লারের সামনের পশ্চিম পাশে সড়কের ওপর থেকে হালিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজতে থাকা লাল রঙের একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে Codeine Phosphate ও Tripolidine Hydrochloride- যুক্ত ৪৫ বোতল স্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ রয়েছে। এতে সর্বমোট ৪ হাজার ৫০০ মিলিলিটার বা ৪ দশমিক ৫ লিটার স্কাফ কফ সিরাপ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার হালিমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর শহরের গোয়ালচামটে অভিযান

৪৫ বোতল নিষিদ্ধ স্কাফ কফ সিরাপসহ নারী আটক

আপডেট সময় : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬