ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

২ বছর পর মাঠে ফিরল প্রদর্শনী ফুটবল ম্যাচ : জয় হলো জুনিয়র একাদশের

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

দীর্ঘ দুই বছর বিরতির পর এলাকাবাসীর উদ্যোগে আবারও অনুষ্ঠিত হলো প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ। শুক্রবার বিকেলে শহরের পশ্চিম আলিপুর ‌ কুমার নদীর পাড়ে অনুষ্ঠিত এ উত্তেজনাপূর্ণ ম্যাচে সিনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয় লাভ করে জুনিয়র একাদশ। নির্ধারিত সময়জুড়ে উভয় দলই আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৪১তম মিনিটে জুনিয়র একাদশের পক্ষে কাউসার একমাত্র ও জয়সূচক গোলটি করেন। এ প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করে এলাকার যুব সমাজ। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ ফজলুল হক মুরাদ দেওয়ান, শাহজাহান মোল্লা, মো. রাকিব, আলামিন ও রুবেল দেওয়ান।
খেলা চলাকালে উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদুল হাসান, আবুল কালাম আজাদ, হুমায়ুন দেওয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ম্যাচটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন মো. আব্দুল মতিন। খেলা উপভোগ করতে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। নারী ও পুরুষ উভয় দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ। সচেতন মহলের মতে, দীর্ঘদিন পর এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

২ বছর পর মাঠে ফিরল প্রদর্শনী ফুটবল ম্যাচ : জয় হলো জুনিয়র একাদশের

আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬