ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান আগামী ২৮ আগস্ট

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি, দার্শনিক ও শিক্ষাবিদ হুমায়ুন কবিরের স্মরণে ফরিদপুর সাহিত্য পরিষদ আয়োজিত ‘হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠান আগামী ২৮ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এ বছর গবেষণায় ড. মোহাম্মদ হাননান, কথাসাহিত্যে কিষী তাহনিন এবং কাব্যে আজাদুর রহমান হুমায়ুন কবির সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও নন্দনতাত্ত্বিক লেখক হাসনাত আবদুল হাই। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ও জীবনানন্দ গবেষক ফয়জুল লতিফ চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বহুমাত্রিক লেখক ও অনুবাদক ড. আন্দালিব রাশদী।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
ফরিদপুর সাহিত্য পরিষদ সূত্রে জানা গেছে, বাংলা সাহিত্যের বিকাশ ও সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। বিশিষ্ট কবি, দার্শনিক ও শিক্ষাবিদ হুমায়ুন কবিরের স্মৃতিকে ধারণ করে সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন ও সম্পাদক মফিজ ইমাম মিলন অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান আগামী ২৮ আগস্ট

আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬