ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

হামের উপসর্গ নিয়ে ফরিদপুরে হাসপাতালে ভর্তি হলেন ৩০ জন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ভর্তি হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ফরিদপুর জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ হাজার ২২৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৮৫৫ জন রোগী তালিকাভুক্ত হয়েছে। দুই হাসপাতালে মোট এ সংখ্যা ৭ হাজার ৭৮ জন। তবে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জেলাজুড়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা ৭ হাজার ২১০ জন উল্লেখ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে হামে ২১ জনের মৃত্যুর তথ্য প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
বর্তমানে দুই হাসপাতালে মোট ৯৯ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে জেনারেল হাসপাতালে ২৯ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২ জন।
উপজেলাভিত্তিক তথ্যে বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জনের হামের উপসর্গের তথ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

হামের উপসর্গ নিয়ে ফরিদপুরে হাসপাতালে ভর্তি হলেন ৩০ জন

আপডেট সময় : ০৫:৪২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬