ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

হামের উপসর্গ নিয়ে ফরিদপুরের দুই হাসপাতালে ভর্তি ৩৬ রোগী

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ জন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে দুই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১০১ জন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ৩১ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দুই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৭ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ হাজার ২১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৮৩৫ জন।
প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর তথ্য নেই। তবে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা ২১ জন উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৩৬ জনের মধ্যে ফরিদপুর জেলার ২৮ জন এবং অন্যান্য জেলার ৮ জন রোগী রয়েছে।

নিউজটি শেয়ার করুন

হামের উপসর্গ নিয়ে ফরিদপুরের দুই হাসপাতালে ভর্তি ৩৬ রোগী

আপডেট সময় : ০৭:১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬