ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ফরিদপুরে ৬ গাড়ির জরিমানা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি পরিবহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
গতকাল রোববার (৮ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার সংলগ্ন খন্দকার নুরুমিয়া বাইপাস সড়কে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প’-এর আওতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ছয়টি মামলায় ছয়টি পরিবহনকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছা. জান্নাতুল সুলতানা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন জেলা পুলিশের সদস্যরা।
পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর।

নিউজটি শেয়ার করুন

হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ফরিদপুরে ৬ গাড়ির জরিমানা

আপডেট সময় : ০৭:৫০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬