ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

স্বচ্ছতা ও শৃঙ্খলায় ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) ফরিদপুর জেলা পুলিশ লাইনস মাঠে অক্টোবর-২০২৬ নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে বাছাইকৃত প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হয়।

পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর সার্বিক তত্ত্বাবধানে তিন দিনের নিয়োগ কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়। পরীক্ষা শেষে প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার কোনো ধরনের দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার নির্দেশনা দেন। তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (ভারপ্রাপ্ত) আসমা আক্তার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান। এ ছাড়া ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

স্বচ্ছতা ও শৃঙ্খলায় ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা

আপডেট সময় : ০১:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬