ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তি হিসেবে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা : বলেন তথ্য উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৬৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় পরিচয় ছাড়া স্বতন্ত্র বা ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলে সরকার তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকারের অবস্থান বহাল রয়েছে বলেও তিনি স্পষ্ট করেন। আজ মঙ্গলবার ৯ জুন এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে ডা. জাহেদ উর রহমান বলেন, “ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তা নিয়ে কোনো সংকট হবে না। কারণ সেটি দলীয় পরিচয়ে অংশগ্রহণ হবে না।” তবে দলীয় ব্যানারে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা পরিচালনার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এই সরকার চায় দলটির কার্যক্রম নিষিদ্ধই থাকুক। এর মধ্যে কোনো দলীয় কার্যক্রম পরিচালিত হলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনতে হবে।” তিনি আরও বলেন, সরকার ব্যক্তি ও দলীয় পরিচয়ের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করছে। ফলে নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশগ্রহণের সুযোগ থাকলেও দলীয় কার্যক্রমের ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তি হিসেবে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা : বলেন তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৮:২৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬