ভ্রাম্যমাণ আদালত
সালথায় মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড ও জরিমানা
- আপডেট সময় : ০৪:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৭৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলা-এ মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত চার যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। আজ মঙ্গলবার ৫ মে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবির উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে মাদক সেবনের দায়ে চার যুবককে দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— সাইফুল ইসলাম (৪০), কামাল সরদার (৪০), মোঃ বাবলু মাতুব্বর (৩৫) এবং হোসেন ফকির (৩৭)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া সাইফুল ইসলাম ও কামাল সরদারকে ২০০ টাকা করে এবং বাবলু মাতুব্বর ও হোসেন ফকিরকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।




















