সালথায় বেকারিতে ভয়াবহ আগুন : প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ০৯:৫০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর বাজারে একটি বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেকারির মালামাল ও তিনটি মোটরসাইকেল পুড়ে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার ২২ জুলাই ভোররাত ৪টা থেকে ৫টার মধ্যে রসুলপুর বাজারে সেলিম মাতুব্বরের মালিকানাধীন আল্লাহরদান বেকারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল ৬টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে বেকারির ভেতরে থাকা দুটি অ্যাপাচি মোটরসাইকেল, একটি রানার মোটরসাইকেল, ২০ বস্তা ময়দা ও ২৫ বস্তা চিনি পুড়ে যায়। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।
সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।





















