ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সালথায় পানির ডোবায় পড়ে শিশুর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সালথায় পানির ডোবায় পড়ে আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওই গ্রামের রবি ফকিরের ছেলে। জানা যায়, ঐদিন বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রহমান বাড়ির পাশের আমিনুর সরদারের পানির ডোবার কাছে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে ডোবায় পড়ে যায়। এ সময় ইসমাইল হোসেন (৪) নামে এক শিশু তাকে পানিতে ডুবতে দেখে বাড়িতে গিয়ে অন্যান্যদের খবর দেয়। পরে স্থানীয়রা ডোবা থেকে আব্দুর রহমানকে উদ্ধার করে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সালথায় পানির ডোবায় পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬