ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সালথায় ট্রান্সফরমার চুরির সময় আটক ৩

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সালথায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের সালথা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার ৭ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের বাবুইখোলা গ্রামের পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—সালথা উপজেলার জয়কাইল গ্রামের শুকুর মোল্যার ছেলে জিহাদ মোল্যা (২২), চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আমিন শেখের ছেলে সাগর শেখ (২২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার কোমরপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সৈয়দ ফেরদৌস আহমদ রনি (৩৭)।

জানা যায়, সকালে বাবুইখোলা গ্রামের সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা তিনজনকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে ‌।

নিউজটি শেয়ার করুন

সালথায় ট্রান্সফরমার চুরির সময় আটক ৩

আপডেট সময় : ০৫:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬