ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সবুজ ক্যাম্পাস গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে লংকাবাংলার বৃক্ষরোপণ অভিযান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২৬ , ০৪ বার পড়া হয়েছে

MCSF ফরিদপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ বৃক্ষরোপণ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সবুজ, সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে লংকাবাংলা ফাউন্ডেশন ফরিদপুর সদরে অবস্থিত মিলিটারি কলেজিয়েট স্কুল(MCSF) প্রাঙ্গণে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
এই কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ (নারিকেল,সফেদা, আম ও কাঁঠাল) গাছের চারা রোপণ করা হয়। ফরিদপুর মিলিটারি কলেজিয়েট স্কুলের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উজ সামাদ রাফি(BSP,AFWC PSC), বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষকদের উপস্থিতিতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি.-এর ফরিদপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইলিয়াস পারভেজ রানা এর তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়। মিলিটারি কলেজিয়েট স্কুল (MSCF) এবং লংকাবাংলা ফাইন্যান্স পি এল সি ফরিদপুর শাখার অন্যান্য কর্মকর্তাদের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দময় ও অনুপ্রেরণাদায়ক। গাছের চারা রোপণের দৃশ্য যেন প্রকৃতির প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধের এক সুন্দর বার্তা ছড়িয়ে দেয়। অএ প্রতিষ্ঠানের সবার সাথে একসঙ্গে বৃক্ষরোপণে অংশগ্রহন এই উদ্যোগকে আরও অর্থবহ করে তোলেন।

লংকাবাংলা ফাউন্ডেশন বিশ্বাস করে, ফলজ গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বাতাসকে নির্মল রাখে, জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। আজ রোপণ করা প্রতিটি চারা আগামী দিনে ছায়া, পুষ্টি এবং আশার প্রতীক হয়ে উঠবে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার থেকে লংকাবাংলা ফাউন্ডেশন ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে এ ধরনের বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

নিউজটি শেয়ার করুন

সবুজ ক্যাম্পাস গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে লংকাবাংলার বৃক্ষরোপণ অভিযান

আপডেট সময় : ০৪:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬