সদরপুরে হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৫:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার আওতাধীন সদরপুর উপজেলা শাখার উদ্যোগে ফরিদপুরের সদরপুর উপজেলার দাসপাড়া কালী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজনে ভক্তবৃন্দ ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শাস্ত্র পাঠ শেষে উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখা এবং ফরিদপুর মহানগর শাখার সেবক গণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।




















