ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সদরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে ১০ মাসের শিশুর মৃত্যু : মাহুত আটক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সদরপুরে সড়কে চলন্ত অটোরিকশায় হাতির আক্রমণে আড়িশা জান্নাত (১০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ২৮ জুলাই দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাড়েসাত রশি এলাকায় সদরপুর-ভাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আড়িশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলপন্দী গ্রামের মো. সজিব মোল্লার কন্যা।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি তার মা ও স্বজনদের সঙ্গে ভাঙ্গা উপজেলার বাররা গ্রামে নানার বাড়ি থেকে অটোরিকশাযোগে সদরপুরে আসছিল।
পথে সাড়েসাত রশি এলাকায় রাস্তার পাশে অবস্থানরত একটি হাতি দিয়ে যাত্রীবাহী যানবাহন থামিয়ে টাকা তোলার সময় মাহুত মো. বকুল (২৪) হাতির শুঁড় দিয়ে চলন্ত অটোরিকশাটি থামানোর চেষ্টা করেন। এ সময় হাতির আক্রমণে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায়।

দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় জনতা মাহুত মো. বকুলকে আটক করে সদরপুর থানা পুলিশকে খবর দেয়। পরে সদরপুর থানার এসআই (নিঃ) আশরাফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে থানা হেফাজতে নেন এবং হাতিটিকে জব্দ করে বিশ্ব জাকের মঞ্জিলের মাঠে রাখা হয়। সদরপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সদরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে ১০ মাসের শিশুর মৃত্যু : মাহুত আটক

আপডেট সময় : ১১:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬