ট্রেন্ডিং :
শোক সংবাদ
শ্যামল কুমার বিশ্বাসের মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের ছায়া
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৭৩ , ০৪ বার পড়া হয়েছে
উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিএসসি) শ্যামল কুমার বিশ্বাস (কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা) আজ মঙ্গলবার ৫ মে সন্ধ্যায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। সহকর্মীরা জানান, তিনি একজন সৎ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন, যিনি শিক্ষার্থীদের মাঝে আদর্শ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। এদিকে, তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




















