ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

শিশু ধর্ষণকারী লম্পট রাজ্জাক গ্রেপ্তার : ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১৪৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

মারা গেছেন হতদরিদ্র অটো চালক বাবা চানমিয়া। পিতৃহীন এই অবুঝ শিশুর মাথার ওপর থেকে ছায়া সরে যাওয়ার সুযোগ নিয়ে এক পশম মানবিকতাহীন নরপশু ঘটিয়েছে এক বর্বরোচিত ও কলঙ্কজনক ঘটনা। মাত্র চার বছরের শিশু কন্যাকে পাশবিক কায়দায় ধর্ষণের অভিযোগ উঠেছে ফজল সরদারের জামাই রাজ্জাকের বিরুদ্ধে। এই হৃদয়বিদারক ও পৈশাচিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে তীব্র শোকের ছায়া এবং সাধারণ মানুষের মনে জ্বলছে ক্ষোভের আগুন।
​ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর অটোচালক চানমিয়া ইন্তেকাল করেন। পরিবারটি যখন গভীর শোক আর শূন্যতার সাগরে ভাসছে, ঠিক তখনই গত ৭ অক্টোবর মৃত চানমিয়ার এতিম চার বছরের শিশু কন্যাকে লোভ ও ভয়ের দেখিয়ে পাশবিক নির্যাতন চালায় ঘাতক রাজ্জাক। এরপর সে পালিয়ে আত্মগোপন করে।

ঘাতক রাজ্জাক

​অবশেষে ঘটনার তীব্রতার পর পুলিশি অভিযানে আজ বৃহস্পতিবার ৮ অক্টোবর মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর এলাকা থেকে কোতোয়ালি থানার এসআই (দারোগা) শামীমের নেতৃত্বে অভিযুক্ত ধর্ষক রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। দয়রামপুর এলাকাবাসী এই নরাধমের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে কোনো আইনি ফাঁকফোকর বা চতুর কূটকৌশল ব্যবহার করে এই পশু আইনের হাত থেকে রক্ষা পেতে না পারে।

​ধর্ষণের শিকার শিশুটির বড় বোন হৃদয়বিদারক কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমার ছোট বোন যখন বাড়ি ফিরে আসে, তখন তার সারা শরীর কাদা-মাটিতে মাখানো ছিল এবং সে যন্ত্রণায় বারবার কাঁদতেছিল। তার পরনের প্যান্টে স্পষ্ট বীর্যের আলামত পাওয়া গেছে। এই দৃশ্য আমাদের বুক ফাটিয়ে দিচ্ছে। আমরা এর বিচার চাই।”
​এ বিষয়ে কোতোয়ালি থানার দারোগা শামীম জানান, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
​এতিম ও নিষ্পাপ এক শিশুর ওপর চালানো এই পৈশাচিক ও অমানবিক নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সমাজের প্রতিটি বিবেকবান নাগরিক এখন একটাই দাবি তুলছেন—এই নরপশুর এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।

নিউজটি শেয়ার করুন

শিশু ধর্ষণকারী লম্পট রাজ্জাক গ্রেপ্তার : ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬