ট্রেন্ডিং :
শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে সতেররশিতে ভেঙে যাওয়া রাস্তা মেরামত শুরু
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:৪৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য %E2%80%8C শহিদুল ইসলাম বাবুলের %E2%80%8C তত্ত্বাবধানে%E2%80%8C সতেররশি গ্রামে ভেঙে যাওয়া রাস্তা মেরামতের কাজ শুরু
ফরিদপুরের সদরপুর উপজেলার সতেররশি গ্রামে ভেঙে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি ক্ষতিগ্রস্ত থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের তত্ত্বাবধানে এবং সদরপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সোমবার থেকে সড়কটির মেরামত কার্যক্রম শুরু হয়।

স্থানীয়রা জানান, সড়কটি ভেঙে যাওয়ায় প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। মেরামত কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, জনদুর্ভোগ নিরসন ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।




















