ফরিদপুরের সদরপুর উপজেলার সতেররশি গ্রামে ভেঙে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি ক্ষতিগ্রস্ত থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের তত্ত্বাবধানে এবং সদরপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সোমবার থেকে সড়কটির মেরামত কার্যক্রম শুরু হয়।

স্থানীয়রা জানান, সড়কটি ভেঙে যাওয়ায় প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। মেরামত কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, জনদুর্ভোগ নিরসন ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
