ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

র‌্যাব-১০ এর অভিযানে রাজবাড়ীতে ২২০ বোতল মাদকসহ গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

র‌্যাব-১০ এর অভিযানে রাজবাড়ীতে ২২০ বোতল মাদকসহ গ্রেপ্তার ১।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর সদর থানা এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যমানের ২২০ বোতল নেশার সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। আজ মঙ্গলবার ১৯ মে সকাল ৮টা ৫ মিনিটের দিকে গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১০ সূত্র জানায়, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী সড়কে একটি নছিমন তল্লাশি চালায়। এ সময় গাড়িটি থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।

আটককৃত ব্যক্তির নাম মো. শাহিনুর মোল্যা (২৫)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগীর চর এলাকার মৃত আরজেত মোল্যার ছেলে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয়। র‌্যাব জানায়, শাহিনুর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

র‌্যাব-১০ এর অভিযানে রাজবাড়ীতে ২২০ বোতল মাদকসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৫:৩৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬