ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

র‌্যাব-১০ এর অভিযানে পাবনায় অস্ত্র ও কার্তুজসহ চারজন গ্রেপ্তার

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার ১২ এপ্রিল ভোররাতে জেলার হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‌, র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল র‌্যাব-১২ এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, দুটি শুটার গান, একটি রিভলভার ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আলী রোহান রাকা (২১),
মো. আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২)
এবং মো. সিরাজুল ইসলাম (৩০)। তারা সবাই পাবনা সদর থানার হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
র‌্যাব জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

র‌্যাব-১০ এর অভিযানে পাবনায় অস্ত্র ও কার্তুজসহ চারজন গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬